Wednesday, June 10, 2026
Live

ইনার মঙ্গোলিয়া পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চল চালু: ৩টি অঞ্চল জুড়ে ৮১টি সংস্কার কার্যক্রম বাস্তবায়িত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইনার মঙ্গোলিয়া পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চল চালু: ৩টি অঞ্চল জুড়ে ৮১টি সংস্কার কার্যক্রম বাস্তবায়িত

ইনার মঙ্গোলিয়ায় আজ (শনিবার) 'চীন (ইনার মঙ্গোলিয়া) পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চল' বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে মুক্ত বাণিজ্য অঞ্চলটি নির্মাণের মূল বিষয়বস্তুর ওপর আলোকপাত করা হয় এবং এর উন্নয়নমূলক অবস্থান, কার্যকরী বিন্যাস, সংস্কার কার্যক্রম ও বাস্তবায়নমূলক পদক্ষেপগুলো স্পষ্ট করা হয়।

ইনার মঙ্গোলিয়া পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চল প্রাতিষ্ঠানিক উদ্ভাবনকে এর মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' ও 'চীন-মঙ্গোলিয়া-রাশিয়া অর্থনৈতিক করিডোর'-এর সাথে নিজেকে গভীরভাবে একীভূত করেছে। এই পাইলট অঞ্চলটি মোট ১১৯.৭৪ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

বর্তমানে, এই পরীক্ষামূলক অঞ্চলটি সাতটি প্রধান ক্ষেত্রে ৮১টি সংস্কারমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। ইনার মঙ্গোলিয়া একটি বহুস্তরীয় সহযোগিতামূলক কার্যপ্রণালী প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া, অর্থায়ন ও মেধা আকর্ষণের ক্ষেত্রে সমর্থন জোরদার করে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ইনার মঙ্গোলিয়া মুক্ত বাণিজ্য অঞ্চলকে সুবিধাজনক বিনিয়োগ ও বাণিজ্য, শক্তিশালী উদ্ভাবনী পরিবেশ, লাভজনক শিল্পের গুচ্ছ এবং সক্রিয় আন্তর্জাতিক আদান-প্রদানসহ একটি উচ্চস্তরের মুক্ত বাণিজ্য অঞ্চলে পরিণত করতে তারা সচেষ্ট রয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.