Wednesday, June 10, 2026
Live

ইনার মঙ্গোলিয়ায় রেকর্ড পরিমাণ গরুর মাংস উৎপাদন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইনার মঙ্গোলিয়ায় রেকর্ড পরিমাণ গরুর মাংস উৎপাদন
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে গরুর মাংস উৎপাদন রেকর্ড পরিমাণে পৌঁছেছে। আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর অঞ্চলটিতে মোট ১০ লাখ ২০ হাজার টন গরুর মাংস উৎপাদিত হয়েছে, যা দেশটির মধ্যে সর্বোচ্চ। এই পরিমাণ চীনের মোট গরুর মাংস উৎপাদনের প্রায় ১২ দশমিক ৭ শতাংশ। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সারা দেশে মোট গরুর মাংস উৎপাদন হয়েছে ৮০ লাখ ১০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। ইনার মঙ্গোলিয়া ২০২০ সালে পূর্ব চীনের শানতোং প্রদেশকে পেছনে ফেলে দেশের সবচেয়ে বড় গরুর মাংস উৎপাদক অঞ্চলে পরিণত হয়। এরপর থেকে টানা শীর্ষ অবস্থান ধরে রেখেছে অঞ্চলটি। আঞ্চলিক কৃষি ও পশুপালন বিভাগ জানায়, ২০২৫ সালে ইনার মঙ্গোলিয়ায় গবাদিপশুর সংখ্যা ছিল প্রায় ৮৭ লাখ ৩০ হাজার। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.