Wednesday, June 10, 2026
Live

ইরানের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রে শতাধিক মানুষের একটি বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সামরিক অভিযানের কঠোর বিরোধিতা করছেন।

তাদের দাবি, মার্কিন সরকার যদি সত্যিই ইরানের জনগণ ও নারীদের অধিকার নিয়ে উদ্বিগ্ন থাকত, তাহলে তারা বিমান হামলায় এত বেসামরিক মানুষ, নারী ও শিশুকে হত্যা করত না।

বিক্ষোভকারী ডিকি সাংবাদিকদের বলেন, "কে বলেছে যুক্তরাষ্ট্রের বিশ্বের অধিপতি হওয়া উচিত? ইরান একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র, কে মনে করে যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ন্ত্রণ করতে পারে? যুক্তরাষ্ট্র নিজেকেই ঠিকমতো চালাতে পারে না, আমাদের স্বাস্থ্যসেবার অভাব, বাসস্থানের অভাব; অথচ এখন ইসরায়েলকে অর্থ দিচ্ছে, অস্ত্র ও সম্পদ দিচ্ছে। আমার মনে হয় মার্কিন সরকার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছে।" নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভকারীরা 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো' স্লোগান লেখা ব্যানার নিয়ে অবস্থান নেন।

তারা বলেন, বিশ্বের অন্য দেশগুলো কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার মার্কিন সরকারের নেই। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। বিক্ষোভকারী মাইক বলেন, "এটি একটি অযৌক্তিক আগ্রাসন এবং একটি অবৈধ যুদ্ধ, যা অবশ্যই বন্ধ করতে হবে। গত কয়েক বছরে ট্রাম্প ও নেতানিয়াহু বিভিন্ন দেশে হামলা চালিয়েছেন; এগুলো সবই আগ্রাসন, যা হওয়া উচিত ছিল না।"

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.