Wednesday, June 10, 2026
Live

ইরানের বন্দরে মার্কিন অবরোধ উত্তেজনা আরও বাড়াবে: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের বন্দরে মার্কিন অবরোধ উত্তেজনা আরও বাড়াবে: চীনা মুখপাত্র
ইরানের বন্দরে মার্কিন অবরোধ উত্তেজনা আরও বাড়াবে: চীনা মুখপাত্র

মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর ওপর মার্কিন অবরোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিদ্যমান অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন বৃদ্ধি এবং লক্ষ্যভিত্তিক অবরোধ কেবল উত্তেজনা বাড়াবে, ইতোমধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও দুর্বল করবে এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে। এটি একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

তিনি আরও বলেন, চীন মনে করে, কেবল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিই হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের মৌলিক ভিত্তি তৈরি করতে পারে। চীন সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা, সংলাপ ও আলোচনার ধারায় মনোযোগ দেওয়া এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

লিলি/তৌহিদ/সুবর্ণা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.