Wednesday, June 10, 2026
Live

ইরানের বন্দরে মার্কিন অবরোধ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের বন্দরে মার্কিন অবরোধ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন: চীন

এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এই মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে জাহাজ আসা-যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি শুরু করলে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে চীনের অবস্থান পরিষ্কার করেন মুখপাত্র কুও।

সংবাদ সম্মেলনে কুও চিয়াখুন সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার এবং সংলাপ ও শান্তি আলোচনার পথে অবিচল থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালীতে দ্রুত স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.