Wednesday, June 10, 2026
Live

ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলায় ব্রিটেন যোগ দেবে না এবং তারা "আকাশ থেকে শাসনব্যবস্থা পরিবর্তনের" নীতিতেও বিশ্বাস করে না।

গতকাল (সোমবার) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের আচরণ যেন যুক্তিযুক্ত হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও, যুক্তরাজ্যের উচিত নিজ দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। জানা গেছে, স্টারমার পূর্বে ইরানে হামলা চালানোর জন্য চাগোস দ্বীপপুঞ্জের সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে বাধা দিয়েছিলেন।

তবে, গত রোববার সন্ধ্যায় স্টারমার একটি বিবৃতি জারি করে বলেন যে, তিনি কেবল "সুনির্দিষ্ট এবং সীমিত" প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে সম্মত হয়েছেন।

শুয়েই/তৌহিদ/জিনিয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.