Wednesday, June 10, 2026
Live

ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও সংস্থার ওপর ইইউ'র নিষেধাজ্ঞা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও সংস্থার ওপর ইইউ'র নিষেধাজ্ঞা
ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও সংস্থার ওপর ইইউ'র নিষেধাজ্ঞা

ইরানের ১৬জন ব্যক্তি এবং ৩টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় কাউন্সিল। গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতি অনুসারে, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্বে থাকা ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বেশ কয়েকজন স্থানীয় কমান্ডার, বিচার ও কারা ব্যবস্থার কর্মকর্তা, তেহরানের সাইবার পুলিশের প্রধান এবং একটি তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান নিষেধাজ্ঞার আওতায় ২৬৩জন ব্যক্তি এবং ৫৩টি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সম্পদ জব্দ, তহবিল বা অর্থনৈতিক সম্পদ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা এবং ইইউ ভূখণ্ডে ভ্রমণ বা এর মধ্য দিয়ে ট্রানজিটের ওপর নিষেধাজ্ঞা।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.