মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে প্রধান কাজ হলো যেকোনো মূল্যে পুনরায় লড়াই শুরু হওয়া বন্ধ করা।
মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এমন মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ইরান যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো সব উপায়ে সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা। অহেতুক চীনকে এই বিষয়ের সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া বা কাদা ছোঁড়াছুঁড়ি করা কোনো সমাধান নয়।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিতে শান্তি বজায় রাখাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিদ্বেষমূলক প্রচারণার পরিবর্তে কূটনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বেইজিং।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি