Wednesday, June 10, 2026
Live

ইরান পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে কাজ চালিয়ে যাবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরান পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে কাজ চালিয়ে যাবে চীন

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে এবং উত্তেজনা প্রশমনে চীন সক্রিয় ভূমিকা পালন করে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বেইজিংয়ের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

মাও নিং বলেন, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে চীন শুরু থেকেই তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। বেইজিং বিশ্বাস করে, যেকোনো বিরোধ নিষ্পত্তির একমাত্র কার্যকর পথ হলো রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিক আলোচনা। একটি স্থায়ী সমাধানের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

মুখপাত্র আরও জানান, সংশ্লিষ্ট সকল পক্ষ যেন ধৈর্য ধারণ করে এবং আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনে সচেষ্ট হয়, চীন সেই প্রত্যাশা করে। উত্তেজনা কমিয়ে যুদ্ধের অবসান ঘটাতে চীন আন্তর্জাতিক পর্যায়ে তার জোরালো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

নাহার/আজাদ

তথ্য ও ছবি- সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.