Wednesday, June 10, 2026
Live

ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ: বেসামরিকদের সুরক্ষার আহ্বান জি-সেভেনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ: বেসামরিকদের সুরক্ষার আহ্বান জি-সেভেনের

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: বেসামরিক নাগরিক ও কূটনৈতিক স্থাপনার ওপর হামলা বন্ধে কঠোর আহ্বান জানিয়েছেন বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেন। ফ্রান্সে দু’দিনের বৈঠক শেষে শুক্রবার এ আহ্বান জানান জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বেসামরিক মানুষ ও কূটনৈতিক স্থাপনায় হামলা বন্ধের জোরালো আহ্বান এসেছে বৈঠক থেকে। বৈঠকের দ্বিতীয় দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়েই পরিবহন করা হয়।

বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারো জানান, এই যুদ্ধ শেষ হলে জ্বালানি জাহাজের নিরাপত্তায় টহল ব্যবস্থা চালুর প্রয়োজন হতে পারে। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ বন্ধ হয়ে যাবে তা মেনে নেওয়া যায় না বলেও মনে করেন তিনি।

তবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জি-৭ দেশগুলোকে এখনই টহল জাহাজ না পাঠিয়ে যুদ্ধপরবর্তী পরিস্থিতির প্রস্তুতি নিতে বলেছেন। এদিকে ফ্রান্স জানিয়েছে, তাদের সামরিক প্রধান ইতোমধ্যে প্রায় ৩৫টি দেশের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দেশটির পরিকল্পনায় রয়েছে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ এবং ট্যাংকার জাহাজকে নিরাপত্তা দেওয়া।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.