Wednesday, June 10, 2026
Live

ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জানাল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জানাল চীন

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: ইরান যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং দ্রুততম সময়ের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির পরিপ্রেক্ষিতে চীনের এই প্রতিক্রিয়া এল। স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি দেশটিতে "অত্যন্ত কঠোরভাবে আঘাত" হানবেন। উল্লেখ্য, মাসব্যাপী চলা এই যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প সম্প্রতি এই সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাও নিং যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চীন শুরু থেকেই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। সংঘাতের সকল পক্ষকে এখনই অস্ত্র বিরতি পালন করা উচিত। সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।

চীন মনে করে, কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে হামলার হুমকি দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে কাজ করা।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.