জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ইয়াংজি নদীর নিচে রেল টানেল নির্মাণে বিশ্বের সবচেয়ে বড় ব্যাসের বোরিং মেশিন ‘ছিমিং’ আনুষ্ঠানিকভাবে কাজে লাগানো হয়েছে। মঙ্গলবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের থাইছাং শহরে ছোংমিং–থাইছাং ইয়াংজি নদী টানেল প্রকল্পে মেশিনটির কার্যক্রম শুরু হয়।
চীনা প্রযুক্তিতে তৈরি ‘ছিমিং’ মেশিনটির খনন ব্যাস ২৪ মিটার, মূল ইউনিটের উচ্চতা প্রায় ১৩ মিটার এবং সর্বোচ্চ খনন গভীরতা ৭৫ মিটার। নদীর দক্ষিণ তীর থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত নির্মাণস্থলে এটি উল্লম্বভাবে ৫০ মিটারের বেশি খনন করে টানেলের দ্বিতীয় শ্যাফট নির্মাণ করবে।
প্রকৌশলীরা জানান, শ্যাফটটি মূলত ‘লিংহাং’ নামের আরেকটি বিশাল হাই-স্পিড রেল শিল্ড টানেলিং মেশিনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে। ইতোমধ্যে ১০ কিলোমিটারের বেশি টানেল খনন সম্পন্ন করেছে।
ছোংমিং–থাইছাং ইয়াংজি নদী টানেলের দৈর্ঘ্য ১৪ দশমিক ২৫ কিলোমিটার। প্রকল্পটি ২০২৬ সালের শেষ নাগাদ শেষ হলে শাংহাই ও চিয়াংসুর মধ্যে দ্রুতগতির রেল যোগাযোগ আরও সহজ হবে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
ইয়াংজি নদীর নিচে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বোরিং মেশিন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.