Wednesday, June 10, 2026
Live

ইয়াচিয়াং গ্রুপকে সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইয়াচিয়াং গ্রুপকে সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রায়ত্ত ইয়াচিয়াং গ্রুপ কোম্পানি লিমিটেডকে প্রকৌশল নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তাদের পরিচালনা ও ব্যবস্থাপনা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য চাং কুওছিং শুক্রবার থেকে রোববার পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল সফরকালে এ মন্তব্য করেন। এ সময় তিনি ইয়াচিয়াং গ্রুপ এবং একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি ইয়ারলুং চাংপো নদীর নিম্ন অববাহিকায় নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পটিকে “নতুন যুগের একটি প্রতীকী মেগা প্রকল্প” হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নে কঠোরভাবে গুণগত মান, নিরাপত্তা বিধি এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, কোম্পানিটির সামগ্রিক পরিচালন ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে প্রকল্প নির্মাণ ও প্রতিষ্ঠানের কার্যক্রমে শক্তিশালী সহায়তা দিতে হবে, যাতে এটি জাতীয় কৌশল বাস্তবায়ন এবং সিচাং অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ইয়াচিয়াং গ্রুপ ২০২৫ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.