ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আসন্ন বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ উপলক্ষে ‘ইয়ার অব দ্য হর্স’ উদযাপনে বিশেষ স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রকাশ করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন। চলতি বছর ১৭ ফেব্রুয়ারি চীনা নববর্ষ উদযাপিত হবে।
‘দ্য ইয়ার অ্যাট আ গ্যালপ’ শিরোনামের ভিডিওতে শক্তি, সাহস ও অগ্রগতির সর্বজনীন প্রতীক হিসেবে ঘোড়ার শিল্পিত রূপ তুলে ধরা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অতিকায় এক সুয়ান কাগজে ঘোড়ার ছবি আঁকার পুরো প্রক্রিয়া। কাগজটির আকার ১১ মিটার বাই ৩ দশমিক ৩ মিটার। চীনা ক্যালিগ্রাফি ও ঐতিহ্যবাহী চিত্রকলার শৈলীতে ঘোড়ার মনোমুগ্ধকর শিল্পকর্মে পরিণত হয় এটি।
ভিডিওটিতে ৮৫টি ভিন্ন ভাষায় ‘ঘোড়া’ শব্দটি প্রদর্শন করা হয়েছে, যা বিভিন্ন সংস্কৃতির ঊর্ধ্বে উঠে ঘোড়ার প্রতীকী গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে দর্শকদের প্রতি সিজিটিএনের আন্তরিক শুভেচ্ছার বার্তা বহন করে।
স্প্রিং ফেস্টিভ্যাল চীনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এ সময় পরিবার-পরিজনের সঙ্গে পুনর্মিলন হয় এবং নতুন বছরে সৌভাগ্য ও সমৃদ্ধির কামনা করা হয়।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
‘ইয়ার অব দ্য হর্স’ উদযাপনে সিজিটিএনের বিশেষ প্রোমো প্রকাশ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.