Wednesday, June 10, 2026
Live

ইয়াসুকুনি সমাধিতে জাপানি প্রধানমন্ত্রীর নৈবেদ্য নিবেদনের প্রতিবাদ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
中方回应高市早苗向靖国神社献祭品:已提出严正交涉,强烈抗议!

আজ (মঙ্গলবার), জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীদের সমাধিস্থল ইয়াসুকুনিতে নৈবেদ্য নিবেদন করেন। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ও তীব্র নিন্দা জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

উল্লেখ্য, ইয়াসুকুনি সমাধি হচ্ছে জাপানের সামরিকবাদের আগ্রাসী যুদ্ধের প্রতীক। প্রকৃতপক্ষে এটি একটি যুদ্ধাপরাধীদের মাজার। চলতি বছর টোকিও ট্রায়ালস উদ্বোধনের ৮০তম বার্ষিকী। একটি অত্যন্ত ক্ষোভের বিষয় হচ্ছে, ৮০ বছর পরেও কুখ্যাত ইয়াসুকুনি সমাধি পূজিত হয়; জাপানের সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা বার বার এটি পরিদর্শন করেন বা নৈবেদ্য ও টাকা নিবেদন করেন। ইয়াসুকুনি সম্পর্কে জাপানের মনোভাব হচ্ছে নিজের দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা, ঐতিহাসিক ন্যায়বিচারের অবমাননা, আক্রান্ত দেশগুলোকে উস্কানি দেওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের সুফলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আন্তর্জাতিক সমাজ তা মেনে নেয়নি, নেবেও না।

(অনুপমা/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.