ডিসেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে একটি বুনো মাশরুমকে এতদিন বিষাক্ত বলে ধারণা করা হলেও এখন এর নিরাপদ একটি প্রজাতির চাষ হচ্ছে। স্থানীয়ভাবে চিয়ানশৌছিন প্রজাতির মাশরুমটি এখন গ্রামীণ চাষীদের আয়ের সুযোগও বাড়াচ্ছে।
চিয়ানশৌছিন মাশরুমটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি আঘাত পেলে বা অক্সিজেনের সংস্পর্শে নীলাভ রং ধারণ করে। এর কিছু প্রজাতি ভক্ষণযোগ্য হলেও কিছু আছে মারাত্মক বিষাক্ত।এতে প্রতি বছরই বিষক্রিয়ার ঘটনা ঘটত। তবে খুনমিং এডিবল ফাঙ্গাই রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা সফলভাবে এর একটি বিষমুক্ত প্রজাতি চাষে সক্ষম হয়েছেন। এ প্রজাতির বৈজ্ঞানিক নাম বুচওয়ালডোবোলেটাস জাইলোফাইলাস।
পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে যে এই মাশরুম মানবদেহের জন্য নিরাপদ। গবেষকরা জানান, পুষ্টিগুণ, স্বাদ ও গন্ধে এটি বুনো মাশরুমের সমান।
চীনের এ বৈজ্ঞানিক অগ্রগতি ইতোমধ্যে ল্যাব থেকে বাজারেও পৌঁছেছে। খুনমিংয়ের সংস্থাটি একটি স্থানীয় কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত প্রযুক্তি স্থানান্তর চুক্তিও স্বাক্ষর করেছে, যা এ মাশরুমের বিভিন্ন ধরনের প্রজনন ও মেধাসম্পদ সুরক্ষা দেবে।
কোম্পানিটি সারা বছর এ মাশরুম উৎপাদনে সক্ষম ১০টি গ্রিনহাউসও তৈরি করছে। এখানে এ মাশরুমের প্রত্যাশিত বার্ষিক উৎপাদন প্রায় ৩৬০ টন।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
ইয়ুননানে নতুন প্রজাতির বুনো মাশরুম চাষে সাফল্য
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.