ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বর ইয়ুননান প্রদেশে কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, ওয়াং ই-এর আমন্ত্রণে কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও নিজ নিজ প্রতিনিধি দল নিয়ে বৈঠকে অংশ নেবেন।
এর আগে ২৭ ডিসেম্বর কম্বোডিয়া ও থাইল্যান্ড বিশেষ সাধারণ সীমান্ত কমিটির বৈঠকে এক যৌথ বিবৃতিতে অস্ত্রবিরতিতে সম্মত হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই চুক্তি প্রমাণ করে যে সংলাপ ও পরামর্শ জটিল বিরোধ সমাধানে কার্যকর পথ।
তিনি আরও বলেন, চীন, আসিয়ান এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ লক্ষ্যে যৌথভাবে কাজ করছে। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে আরও গভীর ও ফলপ্রসূ আলোচনা নিশ্চিত করতে চীন প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও সহায়তা দিতে প্রস্তুত।
বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সামরিক প্রতিনিধিরাও অংশ নেওয়ার কথা রয়েছে। মুখপাত্র জোর দিয়ে বলেন, অস্ত্রবিরতি সুসংহত করা, সম্পর্ক পুনর্গঠন, রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।
ঐশী/আজাদ
তথ্য ও ছবি : সিনহুয়া
ইয়ুননানে সাক্ষাৎ করবেন চীন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.