Wednesday, June 10, 2026
Live

ইয়েলো রিভারে মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইয়েলো রিভারে মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল চীন
জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: জলজ বাস্তুতন্ত্র পুনরুজ্জীবিত করা এবং মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে চীন তার গুরুত্বপূর্ণ ইয়েলো রিভার অববাহিকায় মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ ও আওতা সম্প্রসারিত করেছে। বুধবার দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে তিনটি গুরুত্বপূর্ণ উপনদী নিষেধাজ্ঞার আওতায় এসেছে। ফলে ইয়েলো রিভারের মূল স্রোতসহ মোট ১৩টি প্রধান উপনদীতে এখন মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০৩০ সাল পর্যন্ত নদীর উৎস এলাকা এবং উজানের প্রধান জলাশয়গুলোতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নির্ধারিত কিছু জলাশয়ে নির্দিষ্ট প্রজাতির জন্য সীমিত পর্যায়ে মাছ ধরার অনুমতি দেওয়া হবে। চীনা সভ্যতার অন্যতম আঁতুড়ঘর হিসেবে পরিচিত ইয়েলো রিভার চীনের প্রায় ১২ শতাংশ জনগণের পানি সরবরাহ করে এবং ১৭ শতাংশ আবাদি জমিতে সেচ সুবিধা দেয়। পাশাপাশি এটি ৫০টিরও বেশি বড় ও মাঝারি শহরের পানির প্রধান উৎস। মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সাল থেকে চালু থাকা নিষেধাজ্ঞা জলজ সম্পদ সংরক্ষণ এবং মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ কারণেই নিষেধাজ্ঞার অব্যাহত রাখা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে মন্ত্রণালয়। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.