Wednesday, June 10, 2026
Live

ই-কমার্স রপ্তানি পণ্য ফেরত প্রক্রিয়া সহজ করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ই-কমার্স রপ্তানি পণ্য ফেরত প্রক্রিয়া সহজ করল চীন

মার্ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ই-কমার্স বা অনলাইনে বিদেশে পাঠানো পণ্য ফেরত আনার প্রক্রিয়া নতুন নীতিমালা ঘোষণা করেছে চীন। এখন থেকে যেকোনো বন্দর দিয়ে ফেরত আসতে পারবে পণ্য। আগামী পহেলা এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হচ্ছে, এই নতুন ব্যবস্থা।

চীনের কাস্টমস প্রশাসন জানিয়েছে, প্রচলতি নিয়মে বিদেশ থেকে ফেরত আসা পণ্য একই শুল্ক অফিসে ফেরত পাঠানো হতো, যেখান থেকে পণ্যটি রপ্তানি হয়েছিল। নতুন নিয়মে কোন প্রতিষ্ঠান চীনের যেকোনো কাস্টমস বন্দরে পণ্য ফেরত পাঠাতে পারবে। ফলে ব্যবসায়ীদের জন্য আরও সহজ হলো পণ্য রপ্তানি।

যদিও, পরীক্ষামূলকভাবে ২০২৪ এর শেষ দিকে এ নিয়মটি চালু করেছিল প্রশাসন। তখন বেইজিং, থিয়েনচিন, শাংহাই, হাংচৌ, নানচিং, ছেংতুসহ এমন ২০টি কাস্টমসে পরীক্ষামূলক শুরু হয়।

তবে, নতুন নীতি শুধুমাত্র ক্রস-বর্ডার ই-কমার্স খুচরা রপ্তানি পণ্যে প্রযোজ্য হবে। ফেরত আসা পণ্য ভিন্ন কাস্টমস অঞ্চলে প্রবেশের সুযোগ পেলেও তা নির্দিষ্ট গুদাম বা অনুমোদিত স্থানে পাঠাতে হবে।

লুৎফর/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.