Wednesday, June 10, 2026
Live

উঁচু মালভূমির বিমানবন্দরে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করল চীনের সি৯১৯

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উঁচু মালভূমির বিমানবন্দরে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করল চীনের সি৯১৯
ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে তৈরি যাত্রীবাহী বিমান সি৯১৯ প্রথমবারের মতো উঁচু মালভূমির বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে। সোমবার বিমানটি উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৯৪০ মিটার উঁচুতে থাকা লানচৌ চোংছুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স পরিচালিত সি৯১৯ শাংহাইয়ের হংছিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে লানচৌতে পৌঁছায়। এর মধ্য দিয়ে শাংহাই–লানচৌ রুটে দৈনিক ফ্লাইট আনুষ্ঠানিকভাবে চালু হলো। প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্রটি সি৯১৯-এর রুটে যুক্ত হওয়ায় যাত্রীরা এখন চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় যাত্রীবাহী বিমানে ভ্রমণের সুযোগ পাবেন। ২০২৩ সালের মে মাসে সি৯১৯ প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালায় শাংহাই–বেইজিং রুটে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.