Wednesday, June 10, 2026
Live

উচ্চ ক্ষমতাসম্পন্ন সূক্ষ্ম তামার ফয়েলে বড় অগ্রগতি চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উচ্চ ক্ষমতাসম্পন্ন সূক্ষ্ম তামার ফয়েলে বড় অগ্রগতি চীনের

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চশক্তি, বিদ্যুৎ পরিবাহিতা এবং তাপীয় স্থিতিশীলতা—এই তিন বৈশিষ্ট্যসহ একটি অতিসূক্ষ্ম তামার ফয়েল তৈরি করেছেন চীনা গবেষকেরা। ভবিষ্যতের উন্নত ব্যাটারি, স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ এবং বৈদ্যুতিক গাড়ির জন্য আইসি তৈরির পথ খুলে দিতে পারে এ প্রযুক্তি।

গবেষণার ফলাফল শুক্রবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

তামার ফয়েল সাধারণত বৈদ্যুতিক প্রবাহ ও তাপ পরিবাহিতার জন্য ব্যবহৃত হয়। তবে দীর্ঘদিন ধরে একটি বড় চ্যালেঞ্জ ছিল—ফয়েলের শক্তি বাড়ালে এর বিদ্যুৎ পরিবাহিতা কমে যায়, আবার পরিবাহিতা বাড়ালে তাপীয় স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়ে।

চীনের তৈরি নতুন তামার ফয়েলটির পুরুত্ব মাত্র ১০ মাইক্রোমিটার। এতে প্রায় ৩ ন্যানোমিটার আকারের সুপার-ন্যানো ডোমেইন পর্যায়ক্রমে বিন্যস্ত রয়েছে। শিল্প পর্যায়ে উৎপাদনযোগ্য ইলেক্ট্রো-ডিপোজিশন পদ্ধতিতে তৈরি করা হয়েছে এটি।

প্রচলিত তামার ফয়েলের টেনসাইল শক্তি সাধারণত ৩০০ থেকে ৬০০ মেগাপ্যাসকেলের মধ্যে থাকে। নতুন উপাদানটির শক্তি প্রায় ৯০০ মেগাপ্যাসকেল।

বেশি শক্তি অর্জনের পরও উপাদানটি উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা বজায় রেখেছে। এর পরিবাহিতা বিশুদ্ধ তামার প্রায় ৯০ শতাংশের সমান। একই শক্তির প্রচলিত তামার সংকর ধাতুর তুলনায় এর পরিবাহিতা প্রায় দ্বিগুণ।

অনেক উচ্চশক্তির উপাদান কয়েক দিনের মধ্যেই কর্মক্ষমতা হারাতে শুরু করে। নতুন ফয়েলটিকে স্বাভাবিক পরিবেশে ছয় মাস রাখার পরও কর্মক্ষমতা কমতে দেখা যায়নি।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.