Wednesday, June 10, 2026
Live

উত্তর আমেরিকাকে ছাড়িয়ে ২০২৬ সালে বৈশ্বিক বক্স অফিসে শীর্ষে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উত্তর আমেরিকাকে ছাড়িয়ে ২০২৬ সালে বৈশ্বিক বক্স অফিসে শীর্ষে চীন
ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ সালের শুরুতেই বিশ্ব চলচ্চিত্র বাজারে শীর্ষ অবস্থানে উঠে এসেছে চীন। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত চীনের মোট বক্স অফিস আয় ৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ৯৭০ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়েছে। একই সময়ে উত্তর আমেরিকার আয় দাঁড়িয়েছে প্রায় ৯৩৮ মিলিয়ন মার্কিন ডলার। ফলে আপাতত বিশ্বে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র বাজারের স্বীকৃতি পেয়েছে চীন। এই শক্তিশালী পারফরম্যান্সের পেছনে বড় ভূমিকা রেখেছে ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া বসন্ত উৎসবের ছুটি। এখন পর্যন্ত ছুটিকালীন টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ানের বেশি, যা চলতি বছরের মোট আয়ের অর্ধেকেরও বেশি। নয়দিনের এই উৎসবকালীন সময়ে বিভিন্ন ঘরানা ও বৈচিত্র্যময় কাহিনির একাধিক ব্লকবাস্টার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পারিবারিক পুনর্মিলন ও উৎসবের আনন্দঘন পরিবেশে সিনেমা হয়ে উঠেছে প্রধান বিনোদন। বসন্ত উৎসবের আয় তালিকায় শীর্ষে রয়েছে প্যাগাসাস ৩। মুক্তির পর থেকেই ছবিটি ২ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে। সিরিজের আগের দুটি ছবি ২০১৯ ও ২০২৪ সালের বসন্ত উৎসবে মুক্তি পেয়ে সম্মিলিতভাবে ৫ বিলিয়ন ইউয়ান আয় করেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে গুপ্তচর থ্রিলার স্কেয়ার আউট। এই চলচ্চিত্রটির আয় দাঁড়িয়েছে ৭০১ মিলিয়ন ইউয়ান। এর পরেই রয়েছে চীনা মার্শাল আর্টভিত্তিক অ্যাকশন চলচ্চিত্র ব্লেডস অফ দ্যা গার্ডিয়ান্স: উইন্ড রাইজেস ইন দ্যা ডেজার্ট, যা আয় করেছে ৫৭৭ মিলিয়ন ইউয়ান। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.