নেভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের বিভিন্ন স্থানে প্রবল ঠান্ডা বাতাস ও ভারী তুষারপাত প্রভাব ফেলেছে স্থানীয় পরিবহন ব্যবস্থায়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হামি সিটির ইয়িয়ু কাউন্টিতে বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ মিটারে পৌঁছে যায়।
এতে কিছু সড়কে ৩০ সেন্টিমিটারেরও বেশি তুষার জমে এবং ৯০টিরও বেশি গাড়ি আটকা পড়ে।
এ সময়, স্থানীয় পুলিশ তুষার অপসারণের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যানগুলোকে রাস্তা পার হতে সহায়তা করে।
বুধবার উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের হ্যকাং সিটি এবং উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন সিটিতেও ভারী তুষারপাত রেলপথ পরিবহন ব্যাহত করে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় রেলওয়ে বিভাগ জরুরি পরিকল্পনা চালু করে। রেললাইনের তুষার পরিষ্কারে ব্যবহার করা হয় স্নো ব্লোয়ার। সেইসঙ্গে টিকিট ফেরত ও পরিবর্তনের জন্য চালু করে অতিরিক্ত কাউন্টার।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
উত্তর চীনে তীব্র তুষারপাত, যান চলাচলে বিঘ্ন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.