জানুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: উন্নত উৎপাদন খাতকে আধুনিকায়নের লক্ষ্যে তিন বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে শাংহাই। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শহরটির উৎপাদন সক্ষমতা আরও সুসংহত করবে এবং শিল্পচেইনের স্থিতিশীলতা বাড়িয়ে শাংহাইকে উচ্চমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করবে।
শাংহাই পৌর সরকার ৯ জানুয়ারি ঘোষিত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনায় লক্ষ্য নির্ধারণ করেছে—২০২৮ সালের মধ্যে বার্ষিক আউটপুট এক বিলিয়ন ইউয়ানের বেশি এমন ১০০টি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে রোবটের পরিমাণ ৬০০-তে উন্নীত করা।
শাংহাই কী ল্যাবরেটরি অব ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রোবোটিক্সের পরিচালক শেন নানইয়ান বলেন, এসব লক্ষ্য অর্জনের মাধ্যমে বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং শাংহাইয়ের উৎপাদন খাত একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।
১৭টি নির্দিষ্ট পদক্ষেপসম্বলিত এই পরিকল্পনার উদ্দেশ্য হলো উন্নত উৎপাদনকে কেন্দ্র করে একটি আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তোলা, যাতে বিভিন্ন আকারের প্রতিষ্ঠান সমন্বিতভাবে এগোতে পারে।
শাংহাই চিয়াওথোং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাও ছিসিন বলেন, শহরটিতে ইতোমধ্যে অনেক পরিণত প্রযুক্তি রয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে সেসব প্রযুক্তি উৎপাদন খাতে প্রয়োগ করে ঐতিহ্যবাহী শিল্পগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোতে পূর্ণমাত্রার ডিজিটাল ও বুদ্ধিমান প্রয়োগ নিশ্চিত করা হবে। সিনহুয়ার তথ্যমতে, বর্তমানে শাংহাইয়ে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে রোবট আছে পাঁচ শতাধিক। ২০২৩ সালে ছিল ২৬০টি।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
উন্নত উৎপাদন জোরদারে নতুন উদ্যোগ শাংহাইয়ে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.