ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য দেশগুলোর উদ্বেগের সমাধান করতে হবে ইউএন৮০ উদ্যোগকে। এমনটা বলেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
নবগঠিত গ্রুপ অফ গ্লোবাল গভর্নেন্সের পক্ষ থেকে, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক ব্রিফিংয়ে এই বিবৃতি দেন ফু।
বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য—জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর বিশাল সংখ্যাগরিষ্ঠের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, বহুপাক্ষিকতা বজায় রাখা, জাতিসংঘকে শক্তিশালী করা, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করা এবং বিশ্বব্যাপী শাসনব্যবস্থা উন্নত করা।
বিবৃতিতে, দলটি প্রধান তিনটি বিষয় তুলে ধরে। এতে বলা হয়—উদ্যোগটি জাতিসংঘের কাজের কার্যকারিতা এবং দক্ষতা উন্নত করার ওপর আলোকপাত করবে; উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগের সমাধান করবে এবং প্রক্রিয়াটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে।
উল্লেখ্য, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গ্রুপ অফ ফ্রেন্ডস অফ গ্লোবাল গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগের সমাধান করতে হবে ইউএন৮০’কে: জাতিসংঘে চীনা প্রতিনিধি
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.