Saturday, October 10, 2026
Live

উসকানি ও মিথ্যা দাবি বন্ধে ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উসকানি ও মিথ্যা দাবি বন্ধে ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

বিতর্কিত রেন’আই চিয়াওয়ের কাছে উসকানিমূলক কর্মকাণ্ড, অনুপ্রবেশ ও মিথ্যা দাবি বন্ধ করতে ফিলিপাইনকে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার চীনের কোস্ট গার্ড (সিসিজি) এ সতর্কবার্তা দেয়।

চীনের কোস্ট গার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানান, বৃহস্পতিবার ফিলিপাইনের কোস্ট গার্ডের ৪৪০৯ নম্বর জাহাজ রেন’আই চিয়াওয়ের কাছাকাছি জলসীমায় গিয়ে সেখানে অবৈধভাবে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে আহত এক ব্যক্তিকে সরিয়ে নেয়।

তিনি বলেন, মানবিক বিবেচনায় চীন দ্রুত ফিলিপাইনকে ছোট নৌকার মাধ্যমে আহত ব্যক্তিকে স্থানান্তরের অনুমতি দেয়। এ সময় চীনের কোস্ট গার্ড আইন ও বিধি অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়।

চিয়াং লুয়ে আরও বলেন, ফিলিপাইনের সংশ্লিষ্ট বক্তব্য প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে এবং সত্যকে বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি জোর দিয়ে বলেন, রেন’আই চিয়াওসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমার ওপর চীনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিতর্ক নেই।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.