Wednesday, June 10, 2026
Live

উৎক্ষেপণের জন্য প্রস্তুত চীন–ইউরোপের ‘স্মাইল’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উৎক্ষেপণের জন্য প্রস্তুত চীন–ইউরোপের ‘স্মাইল’

চীনের বিজ্ঞান একাডেমি বৃহস্পতিবার জানিয়েছে, চীন ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) যৌথভাবে নির্মিত ‘সৌর বায়ু–চৌম্বকমণ্ডল-আয়নমণ্ডলের সংযোগ অনুসন্ধানকারী’ (স্মাইল) নামের কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এটি এখন ফ্রেঞ্চ গায়ানার কুরুতে অবস্থিত গায়ানা মহাকাশ কেন্দ্রে রয়েছে।

কৃত্রিম উপগ্রহটি ইতোমধ্যে ভেগা-সি উৎক্ষেপণযানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় ৯ এপ্রিল (বেইজিং সময় ৯ এপ্রিল বিকেল) এটি উৎক্ষেপণ করা হবে। মিশনটি এখন চূড়ান্ত উৎক্ষেপণ কাউন্টডাউন পর্যায়ে প্রবেশ করেছে।

গত বছরের ২৮ অক্টোবর চীন–ইউরোপ ‘যৌথ কারখানা গ্রহণযোগ্যতা পর্যালোচনা’ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই স্মাইল মিশন পূর্ণাঙ্গ উৎক্ষেপণ বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করে। ওই বছরের নভেম্বরের শেষ দিকে এর প্রয়োজনীয় জ্বালানি শাংহাই থেকে পাঠানো হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে তা কুরু বন্দরে পৌঁছায়।

উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছানোর পর চীন–ইউরোপের যৌথ পরীক্ষক দল দ্রুত বিভিন্ন পরীক্ষা শুরু করে। পরীক্ষায় দেখা গেছে, কৃত্রিম উপগ্রহটির সব যন্ত্রপাতি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং প্রত্যাশিত কর্মক্ষমতা অর্জন করেছে।

স্মাইল অভিযান হলো চীনের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশবিজ্ঞান অনুসন্ধান কর্মসূচি, যেখানে ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে গভীর সহযোগিতা করা হয়েছে। একই সঙ্গে এটি চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশবিজ্ঞান বিষয়ক কৌশলগত অগ্রাধিকার কর্মসূচির (দ্বিতীয় ধাপ) সমাপনী প্রকল্প।

এই কৃত্রিম উপগ্রহে প্রথমবারের মতো সফট এক্স-রে ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর চৌম্বকমণ্ডলের বৃহৎ কাঠামোর বৈশ্বিক চিত্র ধারণ করবে। এর মাধ্যমে সৌর বায়ু ও পৃথিবীর চৌম্বকমণ্ডলের পারস্পরিক ক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.