নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: উৎপাদনশীল খাতের সঙ্গে মানবসম্পদ সেবা শিল্পের সমন্বিত উন্নয়নের লক্ষ্যে একটি নতুন কর্মসূচি চালু করেছে চীন।
এই উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে ৩৯টি শহরকে হিসেবে মনোনীত করা হয়েছে। চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, বেইজিং, থিয়েনচিন ও থাংশানসহ এসব পাইলট শহর চীনজুড়ে প্রায় সব প্রাদেশিক অঞ্চলে থাকবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবসম্পদ সেবা শিল্প কেবল উচ্চমানের ও পূর্ণ কর্মসংস্থানেই সহায়তা করে না, আধুনিক শিল্পব্যবস্থা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’ (২০২১-২০২৫) মেয়াদে এ খাত প্রতি বছর ৫ কোটির বেশি পেশাদার সেবা দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত মানবসম্পদ সমাধানও সরবরাহ করেছে।
মন্ত্রণালয় জানায়, পাইলট শহরগুলোকে স্মার্ট ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক তথ্য, নতুন উপাদান, নবায়নযোগ্য জ্বালানি ও বায়োটেকনোলজিসহ গুরুত্বপূর্ণ উৎপাদনশীল খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয় আনার নতুন পদ্ধতি অনুসন্ধানের পরামর্শ দেওয়া হয়েছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
উৎপাদনশীল খাতে মানবসম্পদ সেবা জোরদার করছে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.