Wednesday, June 10, 2026
Live

উড়বে চীনের বিশাল পণ্যবাহী ড্রোন ‘ছাংইং -৮’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উড়বে চীনের বিশাল পণ্যবাহী ড্রোন ‘ছাংইং -৮’

পণ্য পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম সাত টন ওজনের বিশালকার মানববিহীন বিমান ‘ছাংইং-৮’। ড্রোনটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন বা ‘মেইডেন ফ্লাইট’-এর জন্যও প্রস্তুত।

চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শাংচিয়ে বিমানবন্দরে ঐতিহাসিক উড্ডয়নটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

এই যাত্রার মাধ্যমে এর ইন্টেলিজেন্ট ফ্লাইট কন্ট্রোল, জ্বালানি ব্যবস্থা এবং উড্ডয়ন সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা হবে। এ ড্রোনটির দৈর্ঘ্য ১৭ মিটার এবং এর ডানা বা উইংস্প্যান ২৫ মিটার। এতে ১৮ ঘনমিটারের একটি বিশাল কার্গো বে রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড এয়ার কার্গো কন্টেইনার এবং কোল্ড চেইন স্টোরেজ কন্টেইনার অনায়াসেই পরিবহন করা যাবে। মাত্র ১৫ মিনিটের মধ্যে পণ্য ওঠানো-নামানোর কাজ সম্পন্ন করতে পারে এই ড্রোনটি, যা লজিস্টিক ব্যবসার গতি বহুগুণ বাড়িয়ে দেবে।

এর সর্বোচ্চ টেক-অফ ওজন ৭ টন এবং এটি ৩ দশমিক ৫ টন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম। একবার জ্বালানি ভরে ড্রোনটি ৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। এটি উচ্চ পার্বত্য অঞ্চলেও উড্ডয়ন করতে পারে এবং মাত্র ২০০ মিটার দূরত্বের ছোট রানওয়ে ব্যবহার করে ওঠানামা করতে সক্ষম।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়নে ছাংইং-৮ প্রায় ৩০ মিনিট আকাশে উড়বে। এই সময়ে এটি নির্দিষ্ট গতি ও উচ্চতা বজায় রাখতে পারছে কি না এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে পাঠানো কমান্ডগুলো সঠিকভাবে কাজ করছে কি না—তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। মূলত নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পরীক্ষা চালানো হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.