Wednesday, June 10, 2026
Live

এআই এজেন্টের উন্নয়ন ও নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা চীনে

ফয়সল আব্দুল্লাহ
Published: Updated:
এআই এজেন্টের উন্নয়ন ও নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা চীনে

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারে শৃঙ্খলা ও উদ্ভাবন বাড়াতে নতুন বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। দেশটির সাইবারস্পেস প্রশাসন, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এই নির্দেশিকা জারি করেছে।

এক বিবৃতিতে বলা হয়, এই নির্দেশিকার লক্ষ্য হলো রাষ্ট্রীয় পরিষদের এআই প্লাস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা এবং এআই এজেন্টকে গুরুত্বপূর্ণ এআই পণ্য ও সেবার রূপ হিসেবে সুশৃঙ্খলভাবে বিকশিত করা।

এই নির্দেশিকায় এআই এজেন্ট উন্নয়নের জন্য কয়েকটি মৌলিক নীতি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ও নিয়ন্ত্রণযোগ্যতা নিশ্চিত করা, সুশৃঙ্খল ও মানসম্মত উন্নয়ন বজায় রাখা, উদ্ভাবননির্ভর অগ্রগতি এবং বাস্তব প্রয়োগমুখী উন্নয়ন।

নথিতে চারটি প্রধান পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, প্রযুক্তিগত অবকাঠামো উন্নত করা এবং মান ও প্রোটোকল তৈরি করে উন্নয়নের ভিত্তি শক্তিশালী করা। দ্বিতীয়ত, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। তৃতীয়ত, বৈজ্ঞানিক গবেষণা, শিল্প উন্নয়ন, ভোক্তা বাজার, জনকল্যাণ ও সামাজিক প্রশাসনসহ ১৯টি ক্ষেত্রে এআই এজেন্টের ব্যবহার বাড়ানো।

এ ছাড়া উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলা, শিল্পখাতের সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Rate This Article

How would you rate this article?

ফয়সল আব্দুল্লাহ

ফয়সল আব্দুল্লাহ

সিএমজি

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.