Wednesday, June 10, 2026
Live

এআই থেকে হারমোনি ওএস, নতুন উচ্চতায় চীনের ডিজিটাল খাত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এআই থেকে হারমোনি ওএস, নতুন উচ্চতায় চীনের ডিজিটাল খাত
ডিসেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বিগত পাঁচ বছরে ইন্টিগ্রেটেড সার্কিট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মৌলিক সফটওয়্যারের মতো কৌশলগত খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে চীন। সম্প্রতি দেশটির সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না এক প্রতিবেদনে এই অগ্রগতির চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, চীনে বর্তমানে সাত শতাধিক জেনারেটিভ এআই লার্জ মডেল নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চলাকালে চীনের নিজস্ব ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ‘হারমোনি ওএস’ সমৃদ্ধ ডিভাইসের সংখ্যা ১১৯ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। একইসাথে, ‘এমবডিড ইন্টেলিজেন্স’ ধীরে ধীরে শিল্প খাতে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়নার তথ্যমতে, গত পাঁচ বছরে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭০.৪ শতাংশ থেকে বেড়ে ৭৯.৭ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেটের এই ব্যবধান আগের চেয়ে ৮.২ শতাংশ কমেছে। তথ্যপ্রযুক্তির এই প্রসারের ফলে কৃষি উৎপাদনেও আধুনিকতার ছোঁয়া লেগেছে; কৃষি খাতে আইটি-র ব্যবহার ২২.৫ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশের উপরে দাঁড়িয়েছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.