নভেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নৈতিকতা নিশ্চিত করতে পেটেন্ট পরীক্ষার প্রক্রিয়ায় নৈতিক পর্যালোচনা আরও কঠোর করতে যাচ্ছে চীন। শুক্রবার এ তথ্য জানায় দেশটির শীর্ষ মেধাস্বত্ব সংস্থা, চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন।
এক সংবাদ সম্মেলনে সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা চিয়াং থোং জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত পেটেন্ট রিভিউ গাইডলাইনে প্রথমবারের মতো এআই ও বিগ ডেটা–সংক্রান্ত একটি স্বতন্ত্র অধ্যায় যুক্ত করা হয়েছে।
নতুন নির্দেশিকায় মডেল নির্মাণ, মডেল প্রশিক্ষণসহ বিভিন্ন এআই প্রেক্ষাপটে বর্ণনা লেখার নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে, এআই মডেলের ‘ব্ল্যাক বক্স’ বৈশিষ্ট্য থেকে সৃষ্ট অসম্পূর্ণ বা অপর্যাপ্ত তথ্য প্রকাশের ঝুঁকি মোকাবিলায় মানদণ্ড আরও স্পষ্ট করা হয়েছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
এআই পেটেন্টের নৈতিকতা রিভিউ কঠোর করলো চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.