Wednesday, June 10, 2026
Live

একদিকে ইরানকে হুমকি, অন্যদিকে আলোচনা ‘ভালোভাবে চলছে’ বলে ট্রাম্পের দাবি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
একদিকে ইরানকে হুমকি, অন্যদিকে আলোচনা ‘ভালোভাবে চলছে’ বলে ট্রাম্পের দাবি

এপ্রিল ৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী মাত্র "চার ঘণ্টার" মধ্যে ইরানের সব সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিতে পারে। তবে একই সাথে তিনি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা "খুব ভালোভাবে চলছে"।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং প্রেসিডেন্টের বিশেষ দূত উইটকফের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সবকিছু ভালোভাবে এগোচ্ছে বলে তিনি মনে করেন, তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

ট্রাম্প আরও বলেন, "আমি যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলতে পারব না, তবে আমি আপনাদের বলতে পারি যে, অপর পক্ষ থেকে একজন ইতিবাচক ও ইচ্ছুক অংশগ্রহণকারী রয়েছেন এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এর বাইরে আমি আর কিছু বলতে পারব না।"

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.