Wednesday, June 10, 2026
Live

এক চীন নীতিকে সমর্থন করে বাংলাদেশ: মির্জা ফখরুল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এক চীন নীতিকে সমর্থন করে বাংলাদেশ: মির্জা ফখরুল

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: এক চীন নীতির প্রতি বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সমর্থন জানান। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার আগামীতে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।

চীনে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, মোহাম্মদ শামসুজ্জামান দুদু ও এস এম আসাদুজ্জামান রিপন। এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি ও হাবিব-উন-নবী খান সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা এই সফরে অংশ নিচ্ছেন।

প্রতিনিধি দলে আরও আছেন নজমুল হক নান্নু, বেবি নাজনীন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, মনোয়ার হোসেন এবং সায়েদ আল নোমান। এ ছাড়া নিলুফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, কৃষিবিদ ইউনুস আলী, আমান উল্লাহ আমান এবং মীর সোলাইমান এই রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন।

সিপিসির পক্ষ থেকে এই সফরের আয়োজন করা হয়েছে এপ্রিলের ১৬ থেকে আগামী ২৪ তারিখ পর্যন্ত।

নাহার/লুৎফর

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.