Wednesday, June 10, 2026
Live

এক রাতেই ইরানকে ‘শেষ করে দেওয়া’র হুমকি ট্রাম্পের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এক রাতেই ইরানকে ‘শেষ করে দেওয়া’র হুমকি ট্রাম্পের

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: এক রাতেই ইরানকে ‘শেষ করে দেওয়া’র হুমকি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, “গোটা দেশটিকে এক রাতের মধ্যেই শেষ করে দেওয়া যেতে পারে, এবং সেই রাতটি হতে পারে আগামীকাল রাত।”

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে তার বেধে েদওয়া মঙ্গলবারের সময়সীমার কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্প। একই সাথে তিনি দাবি করেছেন যে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি পক্ষের সাথে চুক্তি নিয়ে আলোচনা ‘ভালোভাবেই চলছে’।

ইরানের সাথে যুদ্ধ তিনি কমিয়ে আনছেন নাকি বাড়াচ্ছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি আপনাকে বলতে পারব না। এটা নির্ভর করছে তারা কী করে তার ওপর।”

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.