Wednesday, June 10, 2026
Live

এডেন উপসাগরে চীনের ৪৮তম নৌ-বহরের মহড়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এডেন উপসাগরে চীনের ৪৮তম নৌ-বহরের মহড়া

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: এডেন উপসাগরে মিশনের কার্যকারিতা আরও জোরদার করতে সম্প্রতি বহুমুখী সামরিক মহড়া চালিয়েছে চীনের ৪৮তম নেভাল এসকর্ট টাস্ক ফোর্স। সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা ছিল মহড়ার মূল লক্ষ্য।

মহড়া প্রসঙ্গে গাইডেড-মিসাইল ফ্রিগেট ‘তাছিংয়ের’ ক্রু সদস্য সোং সুচিয়ান বলেন, ‘আমরা পুরোপুরি বাস্তব যুদ্ধের পরিস্থিতির ওপর ভিত্তি করে মহড়া চালিয়েছি। মিশনের আওতাভুক্ত এলাকার বিশেষ বৈশিষ্ট্য এবং সম্ভাব্য হুমকি মাথায় রেখে জাহাজের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা, নমনীয় অবস্থান গ্রহণ এবং লক্ষ্যভেদে কামানের কার্যকারিতা যাচাই করা হয়েছে।’

চীনের নৌবাহিনী দীর্ঘসময় ধরে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা প্রদানে ভূমিকা রেখে আসছে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.