জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ব্যবহৃত নতুন জ্বালানিচালিত যানবাহন (এনইভি)–এর ব্যাটারি পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা আরও কঠোর করছে চীন। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি)সহ ছয়টি বিভাগ যৌথভাবে জারি করা অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। নতুন বিধিমালা কার্যকর হবে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে।
নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি এনইভি ব্যাটারিকে ডিজিটাল আইডি দেওয়া হবে। এতে ব্যাটারির উৎপাদন, ব্যবহার, পুনর্ব্যবহার ও নিষ্পত্তিতে নজরদারি করা সম্ভব হবে।
এমআইআইটি জানায়, ২০২৫ সালে দেশটিতে এনইভির উৎপাদন ও বিক্রি উভয়ই ১ কোটি ৬০ লাখ ইউনিট ছাড়িয়েছে। ফলে আগের দিকের অনেক ব্যাটারির মেয়াদ ধাপে ধাপে শেষ হচ্ছে।
শিল্প বিশ্লেষকদের মতে, চীন এখন বড় পরিসরে ব্যাটারি নবায়নের পর্যায়ে প্রবেশ করছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ব্যবহৃত পাওয়ার ব্যাটারির পরিমাণ ১০ লাখ টনের বেশি হতে পারে।
এমআইআইটি জানায়, নতুন ব্যবস্থাপনার অংশ হিসেবে একটি জাতীয় এনইভি পাওয়ার ব্যাটারি ট্রেসেবিলিটি তথ্য প্ল্যাটফর্ম এবং ডিজিটাল আইডি ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হবে।
উল্লেখ্য, অবৈধভাবে কঠিন বর্জ্য ফেলা ও নিষ্পত্তি রোধে চীন গত বছরের জুনে তিন বছর মেয়াদি বিশেষ অভিযান শুরু করে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
এনইভি’র ব্যবহৃত ব্যাটারির ব্যবস্থাপনায় জোর দিচ্ছে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.