Wednesday, June 10, 2026
Live

এনপিসি’র স্থায়ী কমিটির ১৯তম অধিবেশন সমাপ্ত, ছয়টি আইন কার্যকরে প্রেসিডেন্ট সি’র স্বাক্ষর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এনপিসি’র স্থায়ী কমিটির ১৯তম অধিবেশন সমাপ্ত, ছয়টি আইন কার্যকরে প্রেসিডেন্ট সি’র স্বাক্ষর
ডিসেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র স্থায়ী কমিটির ১৯তম অধিবেশন শনিবার বেইজিংয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে। সমাপনী বৈঠকে আইনপ্রণেতারা বিপজ্জনক রাসায়নিকের নিরাপত্তা ব্যবস্থাপনা আইনসহ মৎস্য আইন, বেসামরিক বিমান চলাচল আইন, প্রমিত কথ্য ও লিখিত চীনা ভাষা আইন এবং বৈদেশিক বাণিজ্য আইনের সংশোধনী অনুমোদন করেন। পাশাপাশি আইন পর্যালোচনা ও পরিশোধনের অগ্রগতি বিষয়ক একটি প্রতিবেদনও অনুমোদিত হয়। গৃহীত আইন ও সিদ্ধান্ত কার্যকরের জন্য ছয়টি চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আদেশে স্বাক্ষর করেন। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরিবেশ সংহিতা, জাতিগত ঐক্য ও অগ্রগতিকে উৎসাহিত করার আইন এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত খসড়া আইন আগামী বছরের ১৪তমিএনপিসি’র চতুর্থ অধিবেশনে পাঠানো হবে। এর আগে, চাও লেচি স্থায়ী কমিটির চেয়ারপার্সন কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন এবং অধিবেশন শেষে আইনপ্রণেতাদের জন্য একটি বিশেষ বক্তৃতাও পরিচালনা করেন। আজাদ/ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.