Wednesday, June 10, 2026
Live

এনপিসি’র স্থায়ী কমিটির ২২তম অধিবেশন সমাপ্ত, আইন সংশোধনসহ একাধিক নিয়োগের অনুমোদন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এনপিসি’র স্থায়ী কমিটির ২২তম অধিবেশন সমাপ্ত, আইন সংশোধনসহ একাধিক নিয়োগের অনুমোদন

চীনের ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে তাদের ২২তম অধিবেশন শেষ করেছে।

সমাপনী সভায় আইনপ্রণেতারা সংশোধিত কারাগার আইন ও সামাজিক সহায়তা আইন অনুমোদন, হান চুনকে কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রীর পদ থেকে অপসারণ, চাং চু-কে মন্ত্রী হিসেবে নিয়োগ এবং চাং ছেংচং-কে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন।

প্রেসিডেন্ট সি চিন পিং এই অপসারণ ও নিয়োগ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।

এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লচি সমাপনী সভায় সভাপতিত্ব করেন, যেখানে একজন ডেপুটির যোগ্যতা প্রতিবেদনও অনুমোদিত হয়।

সভায় চীন ও আজারবাইজানের মধ্যে ফৌজদারি মামলায় বিচারিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি এবং চীন ও পাঁচটি মধ্যএশীয় দেশ কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মধ্যে স্থায়ী সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আইনপ্রণেতারা অন্যান্য নিয়োগ ও অপসারণের পাশাপাশি এনপিসি স্থায়ী কমিটির উপ-মহাসচিবের পদ থেকে ফেং ইয়ি-কে অপসারণের পক্ষে ভোট দেন।

ওইদিন স্থায়ী কমিটি গ্রেট হল অব দ্য পিপল-এ সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।

জেনিফার/ সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.