Wednesday, June 10, 2026
Live

এন্টারপ্রাইজ এআই প্ল্যাটফর্ম ‘উখং’ চালু করল আলিবাবা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এন্টারপ্রাইজ এআই প্ল্যাটফর্ম ‘উখং’ চালু করল আলিবাবা

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: এন্টারপ্রাইজভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চালু করেছে চীনের আলিবাবা। ‘উখং' নামের এই প্ল্যাটফর্মটি মূলত ব্যবসায়িক কাজ স্বয়ংক্রিয় করার জন্য তৈরি।

‘উখং’ প্ল্যাটফর্ম একাধিক এআই এজেন্টকে সমন্বয় করে জটিল কাজ সম্পন্ন করতে পারে। এর মাধ্যমে ডকুমেন্ট সম্পাদনা, স্প্রেডশিট আপডেট, মিটিংয়ের ট্রান্সক্রিপশন এবং গবেষণামূলক কাজ একই ইন্টারফেসে করা সম্ভব। বর্তমানে এটি সীমিত আকারে আমন্ত্রণভিত্তিক পরীক্ষামূলক (বেটা) সংস্করণে চালু রয়েছে।

ব্যবহারকারীরা ‘উখং’ আলাদা ডেস্কটপ অ্যাপ হিসেবে বা ডিংটক-এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ডিংটক প্ল্যাটফর্মে ইতোমধ্যে ২ কোটির বেশি কর্পোরেট ব্যবহারকারী রয়েছে।

এ ছাড়া প্ল্যাটফর্মটি স্ল্যাক, মাইক্রোসফট টিমস এবং উইচ্যাট-সহ অন্যান্য মেসেজিং সেবার সঙ্গেও সংযুক্ত হবে।

চীনে সম্প্রতি ওপেন-সোর্স এআই টুল ওপেন ক্ল জনপ্রিয় হয়ে ওঠার পর এ ধরনের প্ল্যাটফর্মের চাহিদা বেড়েছে।

ইতোমধ্যে বাইটড্যান্স, টেন্সেন্ট ও চিপু এআই-সহ বেশ কয়েকটি কোম্পানি একই ধরনের এআই এজেন্টভিত্তিক সেবা চালু করেছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.