Wednesday, June 10, 2026
Live

এপ্রিলের শেষে বসছে চীনের শীর্ষ আইনসভার বিশেষ অধিবেশন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এপ্রিলের শেষে বসছে চীনের শীর্ষ আইনসভার বিশেষ অধিবেশন

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ অধিবেশন আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বেইজিংয়ে। এ অধিবেশনকে ঘিরে দেশের আইন ও নীতিমালায় বড় ধরনের সংস্কারের আভাস পাওয়া যাচ্ছে।

অধিবেশনে বিশেষ গুরুত্ব পাচ্ছে কারাগার আইন সংশোধনের কাজ, যা আগের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আরও এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত সম্পদ ব্যবস্থাপনা আইন, কৃষি আইন, জাতীয় প্রতিরক্ষা মোবিলাইজেশন আইন এবং পানি আইন—এই চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া প্রথমবারের মতো পর্যালোচনার জন্য উত্থাপন করা হবে।

এই অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এনপিসির স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অব চেয়ারম্যানসের বৈঠকে। বৈঠকে ২০২৬ সালের জন্য আইনসভার কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারও নির্ধারণ করা হয়।

এছাড়া অধিবেশনে সামাজিক সহায়তা, স্বাস্থ্যসেবা নিরাপত্তা এবং কৃষিজমি সুরক্ষা ও মানোন্নয়ন সংক্রান্ত নতুন আইন প্রণয়নের খসড়া নিয়েও আলোচনা করা হবে। পরিবেশ সুরক্ষা, রাষ্ট্রায়ত্ত সম্পদের ব্যবস্থাপনা, আইনপ্রণেতাদের যোগ্যতা যাচাই এবং বিভিন্ন নিয়োগ-বদলি সংক্রান্ত প্রস্তাবও এ সময় পর্যালোচনার তালিকায় রয়েছে।

নাহার/ সাকিব

তথ্য ও ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.