Wednesday, June 10, 2026
Live

এপ্রিলে চীনের পিএমআই সূচক ৫০.৩ শতাংশ: স্থিতিশীল রয়েছে উৎপাদন খাত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এপ্রিলে চীনের পিএমআই সূচক ৫০.৩ শতাংশ: স্থিতিশীল রয়েছে উৎপাদন খাত

এপ্রিল ৩০: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সেবাখাত জরিপ কেন্দ্র এবং চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং আজ (বৃহস্পতিবার) এপ্রিল মাসের ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ বা পিএমআই প্রকাশ করেছে।

এপ্রিল মাসে চীনের পিএমআই সূচক ৫০.৩ শতাংশ, যা আগের মাসের চেয়ে ০.১ শতাংশ হ্রাস পেলেও টানা দুই মাস সম্প্রসারণশীল ধারায় অবস্থান করছে। এ থেকে দেখা যায়, উৎপাদন খাতের সামগ্রিক স্তর স্থিতিশীল রয়েছে এবং উৎপাদন শিল্পের উন্নয়নে ইতিবাচক প্রবণতা বজায় আছে।

এপ্রিল মাসে নতুন ক্রয়াদেশ সূচক হলো ৫০.৬ শতাংশ, যা টানা দুই মাস সম্প্রসারণশীল ধারায় রয়েছে। এর মধ্যে উচ্চ প্রযুক্তির উৎপাদন খাতে নতুন ক্রয়াদেশ সূচক ৫৩ শতাংশের ওপরে এবং যন্ত্রপাতি ও ভোগ্যপণ্য উৎপাদন খাতের সূচক ৫২ শতাংশের ওপরে অবস্থান করছে।

বেশ কিছু ইতিবাচক কারণের প্রভাবে এপ্রিলে বৈদেশিক চাহিদা বেড়েছে। টানা ২৩ মাস ৫০ শতাংশের নিচে থাকার পর নতুন রপ্তানি ক্রয়াদেশ সূচক সম্প্রসারণ ধারায় ফিরে এসেছে।

তা ছাড়া চাহিদার স্থিতিশীল বৃদ্ধির ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। এপ্রিলে উৎপাদন সূচক ৫১.৫ শতাংশ, যা আগের মাসের চেয়ে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টানা দুই মাস ৫১ শতাংশের ওপরে অবস্থান করছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.