Tuesday, May 12, 2026
Live

এবারের বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তাইওয়ানের অংশগ্রহণে সম্মতি দেবে না চীন

এবারের বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তাইওয়ানের অংশগ্রহণে সম্মতি দেবে না চীন

মে ১১: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক নিয়মিত সংবাদ সম্মেলন করেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন, "আগামী ১৮ মে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ শুরু হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাইওয়ান পক্ষ কোনো আমন্ত্রণপত্র পায়নি বলে জানা গেছে। এ বিষয়ে চীনের বক্তব্য কী?"

উত্তরে কুও চিয়া খুন বলেন, বিশ্বে কেবল একটিই চীন আছে এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তাইওয়ান অঞ্চলের আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও সুস্পষ্ট—আর তা হলো একচীন নীতি অনুসরণ করা।

তিনি আরও জানান, এক চীন নীতি বজায় রাখতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও বিশ্ব স্বাস্থ্য সমাবেশের প্রাসঙ্গিক প্রস্তাবের মর্যাদা ও কর্তৃত্ব রক্ষার্থে, চীন এ বছর তাইওয়ান অঞ্চলকে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একচীন নীতির পরিপন্থী কোনো পদক্ষেপ বা 'তাইওয়ান কার্ড' খেলার মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা চালানোর যে কোনো চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

外交部:中方决定不同意台湾地区参加今年世卫大会

5月11日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者问:据了解,第七十九届世界卫生大会将于5月18日开幕,台湾方面迄今没有收到与会邀请。请问中方对此有何评论?

郭嘉昆表示,世界上只有一个中国,台湾是中国领土不可分割的一部分,中华人民共和国政府是代表全中国的唯一合法政府,在中国台湾地区参与国际组织,包括世界卫生组织活动问题上,中方立场是一贯的、明确的,即必须按照一个中国原则来处理。为了维护一个中国原则,捍卫联合国大会及世卫大会相关决议的严肃性和权威性,中方决定不同意台湾地区参加今年世卫大会,任何违背一个中国原则、打“台湾牌”搞政治操弄的图谋都注定以失败告终。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.