Monday, October 5, 2026
Live

এশিয়ান গেমসে টানা ১২ বার পদক তালিকার শীর্ষে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এশিয়ান গেমসে টানা ১২ বার পদক তালিকার শীর্ষে চীন

জাপানের আইচি-নাগোয়ায় বসেছিল এশিয়ান গেমসের আড়ম্বরপূর্ণ আসর। টানা দুই সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে রোববার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে এশিয়ান ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই মিলনমেলার। এ আসরে আধিপত্য বজায় রেখে টানা ১২তম বারের মতো পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে চীন।

১৬৯টি স্বর্ণ, ৮৯টি রৌপ্য এবং ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক জিতে নিজেদের ক্রীড়া ইতিহাসের সেরা বিদেশ সফর উদযাপন করেছেন চীনা অ্যাথলেটরা। নিজ দেশের বাইরে আয়োজিত কোনো এশিয়ান গেমসে এটাই চীনের সর্বকালের সেরা পদক জয়ের রেকর্ড।

পদক তালিকায় ৮৩টি স্বর্ণ, ৯৫টি রৌপ্য ও ৯১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছে আয়োজক দেশ জাপান। আর ৩৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য ও ৬৮টি ব্রোঞ্জ অর্জন করে তালিকার তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।

এদিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' খেতাব জয় করেছেন দুই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট।পুরুষ বিভাগে থাই গতিদানব স্প্রিন্টার পুরিপোল বুনসন এবং নারী বিভাগে চীনা তরুণ সাঁতারু ইউ চিতি আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.