Wednesday, June 10, 2026
Live

এসসিও’র সবুজ ও টেকসই উন্নয়ন ফোরামে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এসসিও’র সবুজ ও টেকসই উন্নয়ন ফোরামে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার চেচিয়াং প্রদেশের নিংপোতে শুরু হওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সবুজ ও টেকসই উন্নয়ন ফোরামে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অনুষ্ঠানে তাঁর বার্তা পাঠ করেন এবং মূল বক্তৃতা দেন জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ভাইস চেয়ারম্যান শেন ইউয়েইউয়ে।

বার্তায় সি বলেন যে, চীন "স্বচ্ছ জল ও সবুজ পাহাড় অমূল্য সম্পদ" এই ধারণাকে সমর্থন করে এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পথ অবিচলভাবে অনুসরণ করে। তিনি আরও বলেন যে, চীন বৈশ্বিক পরিবেশ-সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন অংশগ্রহণকারী, অবদানকারী এবং নেতা।

এই বছর এসসিও প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী এবং চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) উদ্বোধনী বছর উল্লেখ করে সি বলেন, চীন সাংহাই চেতনাকে এগিয়ে নিতে, এসসিও’র দায়িত্ব পালনে অগ্রসর হতে, নীতিগত সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্প সহযোগিতা জোরদার করতে, বৈশ্বিক পরিবেশগত শাসন ব্যবস্থার উন্নতিকে ত্বরান্বিত করতে এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও টেকসই বিশ্ব গড়তে সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত।

হাশিম/জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.