Wednesday, June 10, 2026
Live

ঐকমত্য বাস্তবায়নে চীন-যুক্তরাষ্ট্রের নেতাদের যৌথ প্রচেষ্টার আহ্বান বেইজিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ঐকমত্য বাস্তবায়নে চীন-যুক্তরাষ্ট্রের নেতাদের যৌথ প্রচেষ্টার আহ্বান বেইজিংয়ের
ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের কূটনীতি অপরিবর্তনীয় কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে। এমনটা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীন-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের যোগাযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। লিন জানান, সাম্প্রতিক এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এপ্রিলে চীন সফরের আগ্রহ প্রকাশ করেছেন। জবাবে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং তাকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে দুই পক্ষ যোগাযোগ বজায় রেখেছে বলেও জানান তিনি। চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক জয় উল্লেখ করে লিন বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে উভয় পক্ষের একযোগে কাজ করা উচিত।’ ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.