Wednesday, June 10, 2026
Live

কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের অভিষেকে প্রেসিডেন্ট সি’র বিশেষ দূত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের অভিষেকে প্রেসিডেন্ট সি’র বিশেষ দূত

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগুয়েসোর অভিষেক অনুষ্ঠানে যোগদান করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিশেষ দূত শাও হং। বৃহস্পতিবার সাসু এনগুয়েসোর আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন শাও।

শুক্রবার চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির ভাইস চেয়ারপারসন শাওয়ের সঙ্গে রাজধানী ব্রাজাভিলের প্রেসিডেন্টাল প্যালেসে বৈঠকে মিলিত হন সাসু এনগুয়েসো।

চীনের প্রেসিডেন্ট সি’র পক্ষ থেকে সাসু এনগুয়েসোকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন শাও। সেখানে চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যকার দীর্ঘ ইতিহাস ও সময়ের সঙ্গে ক্রমবর্ধমান শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেন সিপিপিসিসি'র জাতীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান।

শাও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে গুরুত্বরোপসহ দুই দেশের প্রধানদের ঐকমত্যের ভিত্তিতে কঙ্গোবাসীর পাশে থেকে কাজ করে যেতে চায় চীন। পাশাপাশি পারস্পরিক কল্যাণকর সহযোগিতাকে আরও গভীরে নিয়ে যাওয়া এবং চীন-আফ্রিকা কোঅপারেশনের কো-চেয়ার হিসেবে নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে দুই দেশের উন্নয়নে নেতৃত্ব প্রদান, সংহতি জোরদার ও গ্লোবাল সাউথের মাঝে সমন্বয় স্থাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অপরদিকে, সাসু এনগুয়েসোও তার আন্তরিক শুভেচ্ছাবার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন শাওকে। সেইসঙ্গে তার অভিষেকের এই আয়োজনে বিশেষ দূত প্রেরণের জন্যও সি’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

কঙ্গোর প্রেসিডেন্ট এই দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন যে, কঙ্গোর মানুষ এই দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বে অত্যন্ত গুরুত্বারোপ করে। একইসঙ্গে চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীরে নিয়ে যাওয়া, আন্তর্জাতিক সংবেদনশীল বিষয়গুলোতে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং দুই দেশের মানুষের মাঝে এক অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে আরও অগ্রগতি প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি।

সাকিব/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.