জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ‘ডিজিটাল ভ্যালি’ খ্যাত কুইচৌ প্রদেশে গতবছর কম্পিউটিং শক্তিতে বড় অগ্রগতি হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাদেশিক ২০২৬ ডেটা ওয়ার্ক কনফারেন্সে জানানো হয়, গত বছর কুইচৌয়ের কম্পিউটিং ক্ষমতা ১৫০ এক্সাফ্লপস ছাড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় তিন গুণ। এর মধ্যে ৯০ শতাংশেরও বেশি এসেছে ইন্টেলিজেন্ট বা এআই কম্পিউটিং থেকে।
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র কুইচৌতে ইতোমধ্যে ৫০টি ডেটা সেন্টার আছে। পাশাপাশি এখানে একটি জাতীয় কম্পিউটিং নেটওয়ার্ক নোড গড়ে উঠেছে, যেখানে ৪৮টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
সরকারি তথ্যমতে, ২০২৫ সালে কম্পিউটিং অবকাঠামো খাতে স্থায়ী সম্পদ বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ২২ বিলিয়ন ইউয়ান।
২০২৬ সালে প্রদেশটি কম্পিউটিং ক্ষমতা বাড়িয়ে ১৯০ এক্সাফ্লপসে নেওয়ার পরিকল্পনা নিয়েছে।
উল্লেখ্য, এক্সাফ্লপস হলো কম্পিউটিং পারফরম্যান্স মাপার একক, যেখানে ১ এক্সাফ্লপস মানে প্রতি সেকেন্ডে এক কুইন্টিলিয়ন (১০^১৮) ফ্লোটিং-পয়েন্ট অপারেশন সম্পাদনের সক্ষমতা।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
কম্পিউটিং শক্তিতে বড় অগ্রগতি চীনের ডিজিটাল ভ্যালি কুইচৌতে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.