Wednesday, June 10, 2026
Live

কম্পিউটিং সক্ষমতার নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পথে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কম্পিউটিং সক্ষমতার নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পথে চীন
কম্পিউটিং সক্ষমতা এখন একটি কম্পিউটার বা একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। বরং একটি দেশের কম্পিউটিং ব্যবস্থার মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে বাড়ানো যায় সমন্বিত গণনা-দক্ষতা। আর এ সক্ষমতা বাড়াতে চীনজুড়ে আন্তঃসংযোগযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা আরও শক্তিশালী করে গড়ে তুলতে নতুন নির্দেশিকা জারি করেছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এর ফলে জাতীয় হাব, প্রধান কৌশলগত অঞ্চল এবং গুরুত্বপূর্ণ শিল্পখাতে কম্পিউটিং পাওয়ার ইন্টারকানেকশন নোড স্থাপন করা হবে। মন্ত্রণালয়ের মতে, এ পদক্ষেপের লক্ষ্য হলো পাবলিক কম্পিউটিং সক্ষমতাকে আরও বড় আকারে কাজে লাগানো, তথ্য প্রক্রিয়াকরণ পরিষেবার মান উন্নয়ন এবং সামগ্রিকভাবে চীনের কম্পিউটিং দক্ষতার বিকাশ। এতে করে বিভিন্ন অঞ্চলের কম্পিউটিং অবকাঠামোর মধ্যে সমন্বয় বাড়বে এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়নে সমতা আসবে। ২০২২ সালে ‘চায়না কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক’-এর প্রথম ধাপ চালু হয়। এটি ‘ইন্টেলিজেন্ট কম্পিউটিং নেটওয়ার্ক’ নামেও পরিচিত। এই নেটওয়ার্ক চীনের বিভিন্ন স্থানে থাকা ২০টিরও বেশি ধরনের কম্পিউটিং পাওয়ার সেন্টারকে সংযুক্ত করে। এখন এর মোট কম্পিউটিং সক্ষমতা ৫-এক্সাফ্লপস বা সেকেন্ডে প্রায় ৫০০ ট্রিলিয়ন গণনায় পৌঁছেছে। সূত্র: সিএমজি China plans to accelerate building of computing power interconnection nodes China's Ministry of Industry and Information Technology (MIIT) has issued a notice on accelerating the building of a nationwide system of computing power interconnection nodes. According to the notice, China will build computing power interconnection nodes in national hub areas, major strategic regions and key industries. The ministry said the move aims to enhance the utilization efficiency of public computing resources, raise service quality, and promote the high-quality development of computing power nationwide. In 2022, the first phase of the "China Computing Power Network," known as the "Intelligent Computing Network," was officially launched. The network connects and manages more than 20 computing power centers of different types across different locations, with its aggregate computing power gradually increasing to 5E Flops, equivalent to 500 trillion calculations per second.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.