Wednesday, June 10, 2026
Live

কম্বোডিয়ায় পৌঁছেছে চীনের জরুরি মানবিক সহায়তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কম্বোডিয়ায় পৌঁছেছে চীনের জরুরি মানবিক সহায়তা
ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: কম্বোডিয়ায় মানবিক সংকটে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। রোববার দেশটির সরকারের পক্ষ থেকে পাঠানো জরুরি মানবিক সহায়তা সামগ্রীর প্রথম চালান নমপেনে পৌঁছেছে। জরুরি এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- তাঁবু, কম্বল ও খাদ্যসামগ্রী। সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্বোডিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ওয়েনবিন এবং কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব উং রচনা। এ সময় রাষ্ট্রদূত ওয়াং বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার সীমান্ত সংঘাতে ক্ষতিগ্রস্ত কম্বোডিয়ান জনগণকে বর্তমান সংকট মোকাবিলায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানায় চীন এবং ভবিষ্যতেও উভয় পক্ষের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। অন্যদিকে, কম্বোডিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে উং রচনা এই সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, কম্বোডিয়া সরকার চীন-কম্বোডিয়ার ‘লৌহ-আচ্ছাদিত বন্ধুত্বকে’ অত্যন্ত গুরুত্ব দেয় এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও সশস্ত্র সংঘাত বন্ধে চীনের সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞ। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার উভয় দেশ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে এবং স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়। জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.